About

আমার কথা

লেখা আমার কাছে কথা বলার সবচেয়ে শান্ত উপায়।

এক অন্ত-এ স্বাগতম

আমি এমন একজন, যে কথা বলার চেয়ে লিখতে ভালোবাসে। ছোটবেলা থেকেই খাতার শেষ পাতায় লাইন জমিয়েছি—কখনও কবিতা, কখনও গল্পের খসড়া, কখনও শুধুই একটা অনুভূতির নাম।

‘এক অন্ত’ আমার সেই খাতাগুলোরই এক খোলা জানালা। এখানে আপনি পাবেন বাংলা কবিতা, গল্প, মনে থাকা কিছু লাইন আর লেখালেখি নিয়ে নিজের ভাবনা।

এই ঠিকানা কোনো প্রতিযোগিতার মঞ্চ নয়। এটা এক শান্ত কোণ—যেখানে শব্দেরা আস্তে হাঁটে, আর পাঠক নিজের মতো করে বসে পড়তে পারেন।

কথা বলুন

সহজ ভাষা

কঠিন শব্দের ভিড়ে নয়, সহজ কথায় গভীর অনুভূতি।

ধীরে পড়া

তাড়াহুড়ো নেই। প্রতিটি লেখা নিজের গতিতে নিশ্বাস নেয়।

সততা

যা অনুভব করি, তা-ই লিখি। বানানো আবেগে বিশ্বাস করি না।